Fri 7th Aug 2026, 4:42 am

ঘুম থেকে উঠে দেখেন ফ্যানে ঝুলছে মেয়ে

ঘুম থেকে উঠে দেখেন ফ্যানে ঝুলছে মেয়ে
গাজীপুরের টঙ্গীতে আরিচপুর মধুমিতা এলাকায় সোনিয়া (১৫) নামে এক তরুণীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
শনিবার সকালে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত সোনিয়া বগুড়া সদরের কাটনালপাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।
টঙ্গী পূর্ব থানার এসআই ফরহাদ হোসেন জানান, সপরিবারে সোনিয়া আরিচপুর মধুমিতা দরবার শরিফ রোডের হাজি আ. রউফ মাস্টারের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করত। তিনি কিছুটা বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন। খুঁটিনাটি বিষয়াদি নিয়েও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে অভিমান করতেন তিনি।
শুক্রবার গভীর রাতে প্রতিদিনের ন্যায় রুমের ভেতর শুয়ে পড়ে সোনিয়া। শনিবার ভোর ৫টার দিকে সোনিয়ার মা ঘুম থেকে উঠে দেখেন বসতঘরের সিলিংফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে আছে মেয়ে।
এ সময় তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জড়ো হয়ে সোনিয়াকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।